
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬/০৭/২০২৬ তারিখ বৃহস্পতিবার এ অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতকরণ ও স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রসঙ্গে।
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬/০৭/২০২৬ তারিখ বৃহস্পতিবার এ অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা এতদ্বারা স্থগিত করা হলো। স্থগিত এ পরীক্ষার সময়সূচী নিম্নে প্রদত্ত হলো
পূর্ব ঘোষিত তারিখ ও বার- ১৬/০৭/২০২৬ (বৃহস্পতিবার) পরীক্ষা স্থগিত করা হলো
পরিবর্তিত তারিখ ও বার-২৫/০৭/২০২৬ (শনিবার)
বিষয় ও বিষয় কোড-ইংরেজি আবশ্যিক (১২১১০১)
এছাড়া স্মারক নং ০৫ (৫৩০) জাতীঃবিঃ/পরীঃ/ডিগ্রী (পাস)/২০২১/৫৮১৬, তারিখ: ১১/০৬/২০২৬ মোতাবেক এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোন তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।
Download Notice